সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশীদের জন্য ইন্টারনেট ফ্রি

২ এপ্রিল, ২০২০ ০৮:৫৩  
সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশীদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে সেখানকার সরকার। এই বিশেষ ব্যবস্থায় ঘরে সময় কাটানোর জন্য ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। টিভি সংযোগও ফ্রি করে দেয়া হয়েছে। চালু করা হয়েছে ট্যাক টুগেদার নামে মোবাইল অ্যাপ৷ এর মাধ্যমে ব্যবহারকারী কোনো করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে খুব সহজেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার সাথে যোগাযোগ করে পরিবর্তী করণীয় জানানো হচ্ছে৷ প্রবাসী বাংলাদেশী সূত্রে জানা গেছে, এছাড়াও হোম কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশীদের জন্য বিছানার নতুন চাদর, কম্বল, বালিশ, দুটি তোয়ালে, এক বৈয়ম কফি, পানি গরম করার জন্য ইলেকট্রিক কেতলি, বার সাবান, গুড়া সাবান, স্যাম্পু, মাস্ক প্রতিদিন দিয়ে যাচ্ছে। এরপাশাপাশি তিন বেলা খাবার দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিটি লোককে ফোন করে তাদের স্বাস্থের খবর নেওয়া হচ্ছে এবং প্রতিবার কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির কথা শোনার পর সাহস যোগাতে বলছে, নো টেনশন নো টেনশন।